
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ করান।
সূত্রে জানা যায়, ইশরাক হোসেন সময়মতো সংসদ ভবনে উপস্থিত হতে না পারায় তিনি পরে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে তার অংশগ্রহণ হয়নি।
ঢাকা-৬ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন।