
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আজ শুক্রবার ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারা দেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনায় দেখা গেছে ভোটের হার ৫৯.৪৪ শতাংশ। ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলে, এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
দল ও জোটের প্রাপ্ত আসন সংখ্যা (বেসরকারি তথ্য অনুযায়ী)-
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ ১৮ মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ‘সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছেন।
নির্বাচনের দিন নিজের ভোটাধিকার প্রয়োগের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,
"আজকের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর বাংলাদেশ গড়বে।"