
পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে গভীর, আন্তরিক ও দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের মধ্যে শুধু মধ্যস্থতার ভূমিকার কারণেই দুই দেশের সম্পর্ক গড়ে ওঠেনি; এর ভিত্তি আরও গভীরে।
বাঘাই বলেন, পাকিস্তানের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ছিল ইরান। এরপর থেকে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বিশেষ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালনের জন্য পাকিস্তানকে বেছে নেওয়ার পেছনেও এই দীর্ঘদিনের আস্থা ও শক্তিশালী সম্পর্ক কাজ করেছে।
তিনি আরও বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং অযৌক্তিক অবস্থানই বারবার মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা