
ইরানের ওপর এখনই কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে পরিস্থিতি বদলালে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। আমাদের যেতে হলে আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড, তবে এর কোনো কারণ নাও থাকতে পারে।’
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মনে হচ্ছে আমরা যা চাই সবই পাচ্ছি।’
এদিকে ইরানের বিভিন্ন বন্দরে নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টাকে ‘চমৎকার পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।
সূত্র: মিডল ইস্ট আই