.webp)
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের আগে তেহরানকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টেক্সাসের লাবকে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, তিনি চাইলে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে। তবে যুদ্ধের সমাপ্তি হতে হবে ‘যথাযথভাবে’।
ট্রাম্প বলেন, ‘কেউ একজন আমাকে আগে জিজ্ঞাসা করেছিলেন, ইরানের যুদ্ধ কবে শেষ হবে? আমি বলেছি, আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তবে এর আগে ইরানকে স্পষ্ট করে জানাতে হবে, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।