
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে মার্কিন নৌবাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা অথবা ধ্বংস করা হয়েছে বলে তাকে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, নতুন করে কোনো জাহাজ বা নৌযান থেকে মাইন স্থাপনের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে—এ বিষয়ে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘শূন্য সহনশীলতা নীতি’ গ্রহণ করেছে এবং এই নীতি পুরোপুরি কার্যকর রয়েছে।