 খামেনির সঙ্গে আরও.webp)
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিদেশি অতিথিরা তেহরানে অবস্থান করছেন। রাজধানীর গ্র্যান্ড মুসল্লাহ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় করছেন আগত অতিথিরা।
খামেনির কফিনের পাশাপাশি সেখানে জাতীয় পতাকায় মোড়ানো আরও চারটি কফিন রাখা হয়েছে। এর মধ্যে একটি কফিনে রয়েছে একটি শিশুর মরদেহ।
ইরানি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।
খামেনির পাশাপাশি যাদের মরদেহ রাখা হয়েছে তারা হলেন— তার মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী ও খামেনির পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, সবচেয়ে ছোট কফিনটিতে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ, যা উপস্থিত অনেকের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।