
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি বাণিজ্যিক জাহাজ। যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই পথ পাড়ি দেওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলার–এর তথ্য অনুযায়ী, ‘রিচ স্টারি’ নামের একটি মাঝারি আকারের ট্যাংকার হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করে পারস্য উপসাগরীয় এলাকা থেকে বেরিয়ে এসেছে। জাহাজটি চীনের একটি শিপিং কোম্পানির মালিকানাধীন।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করেছিল।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের রুটে বড় জাহাজ চলাচল অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে কীভাবে এটি নিরাপদে অতিক্রম করল সে বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনাটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।
সূত্র: মিডল ইস্ট আই ও রয়টার্স।