
পারস্য উপসাগরে উত্তেজনা আবারতও বেড়ে গেছে। বুধবার (১ এপ্রিল) সকালে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাতার এনার্জির অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘অ্যাকুয়া-১’-কে আঘাত করেছে ইরান।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হলেও তৃতীয়টি লক্ষ্যভ্রষ্ট হয়ে জাহাজে আঘাত হানে। হামলার সময় জাহাজটিতে ২১ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে জাহাজটি আঘাতের শিকার হলেও বড় ধরনের মানবিক ক্ষতি ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে
নিজেদের বার্তায় তারা জানান, এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌ-রুটে এ ধরনের হামলা তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচলকে নেতিবাচক প্রভাবিত করতে পারে।