
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা—ইসরায়েল দাবি করেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাস–এ একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে আলিরেজা তাংসিরিকে টার্গেট করা হয়।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।
তবে এ ঘটনার বিষয়ে এখনো ইরান কিংবা ইসরায়েল–এর সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।