
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের স্থলসেনা পাঠানোর খবরে। ইরানের সাথে এই যুদ্ধে অংশ নিতে আড়াই হাজার মার্কিন স্থলসেনা পাঠানো হচ্ছে।
জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, যেটি সরাসরি রণক্ষেত্রে মেরিন সেনাদের রসদ সরবরাহ ও সমর্থন করবে।
প্রয়োজনে এই মেরিন সেনারা কোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনও নির্দিষ্ট অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কাজে যুক্ত হতে পারে। মূলত তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধের প্রথম স্থলসেনা হিসেবে মোতায়েন হচ্ছে।
এ পদক্ষেপে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের মাত্রা ধীরে ধীরে বাড়াচ্ছে এবং খুব দ্রুত এ সংঘাত শেষ করার পরিকল্পনা নেই।
তথ্যসূত্র: আল–জাজিরা