
ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান আহমেদ-রেজা রাদান ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণকে সামনে রেখে যারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদ পরিকল্পনা করছেন, তাদেরকে "শত্রু" হিসেবে বিবেচনা করা হবে।
বুধবার (১১ মার্চ) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই বার্তা দেন।
এই কঠোর সতর্কবার্তা আসে সেই সময়ে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি জনগণকে "এই মুহূর্তটি কাজে লাগাতে" উত্সাহ দিচ্ছেন।