
লেবাননে চলমান ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫৭০ জনে পৌঁছেছে।
বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলার তীব্রতা বৃদ্ধির পর লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৭০ জন প্রাণ হারিয়েছেন।
মন্ত্রণালয় নিহতদের একটি জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ৪৫ জন নারী এবং ৮৬ জন শিশু রয়েছে।
এছাড়া হামলায় নিহতদের মধ্যে ১৪ জন স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: মিডিল ইস্ট আই