
ইরাকের কুর্দিশ অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন সেনাদের অবস্থানস্থল হিসেবে পরিচিত একটি হোটেলে ড্রোন হামলার দাবি উঠেছে। এ ঘটনার দায় স্বীকার করেছে একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী।
মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওচিত্রে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়। একই সঙ্গে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায়, তারা দখলদারদের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরবিলের একটি হোটেলে এই ড্রোন হামলা চালানো হয়েছে এবং সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।