
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত জরিপ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জরিপ অনুযায়ী, বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম প্রথম নির্বাচনে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে তাকে এই নির্বাচনের অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
তবে সব সংস্থার পূর্বাভাস এক নয়। কিছু জরিপে বলা হয়েছে, ক্ষমতাসীন ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন।
কিছু বিশ্লেষক আবার বিজয়ের দলকে ‘কিংমেকার’ হিসেবেও দেখছেন। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছিল, যা এখন বুথফেরত জরিপেও প্রতিফলিত হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি।
তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে ৬০ থেকে ৮০টি আসন।
নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়। তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যা বুথফেরত জরিপেও প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। এদিকে কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন।
এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস চূড়ান্ত ফলাফলে কতটা প্রতিফলিত হয়—এবং অভিষেক নির্বাচনে ইতিহাস গড়তে পারেন কি না থালাপতি বিজয়।