
আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৪০ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে সরকারের ব্যাংকঋণ নেওয়ার পরিমাণ বাড়ায় মোট ঋণের স্থিতিও আগের তুলনায় বেড়েছে।