
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে তা অর্জন করা সম্ভব নয়।
সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে, অথচ সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে যাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরই পড়বে।’
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তার মতে, ‘বাজেটে সম্পদ কর আরোপ করা উচিত ছিল।’
তিনি আরও অভিযোগ করেন, বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে।