.jpeg)
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক ১১ মে ২০২৬ তারিখে এই নিয়োগ অনুমোদন করে।
রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ. এইচ. এম. মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে তার দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।