
সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় বাড়িতেই অবস্থান করছিলেন এম এ মালেক। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের দাবি, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এম এ মালেকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।