
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুরে আয়োজিত দলের আঞ্চলিক সমন্বয় সভায় অংশ নেন নাহিদ ইসলাম। দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, দেশের সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি।
এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে।