
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধরের একটি ঘটনার পর প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, মারামারির পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিক্ষক। পরে তার মৃত্যু হয়। তাদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।