.webp)
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, ময়মনসিংহ সদর এলাকা থেকে আসা ১০ মাস বয়সী এক মেয়ে শিশুকে গত ৪ সেপ্টেম্বর হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
তিনি জানান, শিশুটি হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।
ডা. ওমর ফারুক আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।