
মৌসুমি বায়ুর প্রভাবে খাগড়াছড়িতে টানা তিনদিন ধরে বৈরী আবহাওয়া ও থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিতে পড়ছে।
মঙ্গলবার ৭ জুলাই সকাল থেকে ভারি বৃষ্টির ফলে বাড়ছে নদী, ছড়া খালের পানি। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসা বাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছে নিচু এলাকার মানুষজন।
জেলা সদরের মুসলিম পাড়ার নিচু এলাকা,উত্তর গঞ্জপাড়া, মেহেদী বাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার, সড়ক তলিয়েছে। বিঘ্নিত হচ্ছে চলাচল।
মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া খাল ও গোমতি নদী, দিঘীনালার মাইনি নদীর পানি বেড়ে তৎসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ঘর বাড়িতে পানি ঢুকার খবর পাওয়া গেছে। মেরুন ইউনিয়নের সড়ক তলিয়ে যান চলা চল বন্ধ রয়েছে।
টানা বৃষ্টিতে বিভিন্নস্থানে ছোটখাটো আশঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের তৎপরতা কার্যক্রম চালানো হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে পানিবন্দী ও জলাবদ্ধতায় থাকা পরিবারদের জন্যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা শতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারদের তালিকা করে সরিয়ে নেয়ার কাজ করা হচ্ছে।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন,জেলায় এখন পর্যন্ত উল্লেখ যোগ্য পাহাড় ধসের ঘটনা ঘটেনি। বিভিন্ন নদনদী পানি বিপদ সীমার নিচে রয়েছে।
আপাতত সকল রকমের সচেতনতা ও দূর্যোগ মোকাবিলায় কার্যক্রম নেয়া হয়েছে। আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।