
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম গ্রেফতারের পরদিন মারা গেছেন।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেফতার হওয়ার পর নুরুল আলমকে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার কিছু সময় পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, অসুস্থতার খবর পাওয়ার পর বুধবার সকালে নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।