
লালমোহন পূর্ব শত্রুতার জের ধরে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পশ্চিম চরপাতা লাঠিয়াল বাজার এলাকায় গত বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
আহত ইয়াসমিন বেগম জানান, গত কিছুদিন আগে পাশ্ববর্তি চৌকিদার বাড়ির কাঞ্চন চৌকিদারের ছেলে সিরাজ ৭ নং ওয়ার্ড ইউপি নির্বাচন করবে বলে আমার স্বামী জাফর'র নিকট ১ লক্ষ টাকা চায় পরে আমার স্বামী আমাকে বললে আমি বলি আমরা গরিব মানুষ কাজকর্ম করি কোনো রকম সংসার চালাই ভিটা বাড়ির কোনো জমিজমা নাই।আমরা টাকা দিব কোত্থেকে।
তার রেশ ধরে গত কাল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় আমার ছেলে চরে গরু চরাইতে যায়। তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে হটাৎ করে সিরাজ ও তার মা, বোন, কোনো কিছু বুঝে উঠার আগে লাঠি দ্বারা এলোপাতাড়ি মারপিট শুরু করে পরে আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত ইয়াসমিন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় অভিযুক্ত সিরাজকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।