
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার খাল খননসহ সকল প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করছে এবং এতে দুর্নীতির কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, “যতই শক্তিশালী হোক খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না।”
সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং এনার্জি ক্রাইসিস চলার মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। অর্থের বিষয়টি হিসেব রেখে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।”
অর্থমন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দূর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ সুফল পাবে। এটি কৃষি, মৎস্য ও জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব খাল দীর্ঘদিন ধরে দূষণ ও দখলের শিকার হয়েছে। তবে এবার যত শক্তিশালী দখলদার হোক ছাড় দেওয়া হবে না।”
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, দেশের নদী-নালা-খাল এবং জলাধার খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মিরসরাই উপজেলার বামনসুন্দর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।