
নোয়াখালী-৫ আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম জয়ী হয়েছেন। তিনি জামায়াত প্রার্থীর চেয়ে ২৭ হাজার ৩৫৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এতে ১৫৫ কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মো. ফখরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মো. বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ১১৪ হাজার ৭১০ ভোট।
এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষে ভোট পড়েছে এক হাজার ৯৩২ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট পড়েছে পাঁচ হাজার ৭৪৩ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ফলাফলের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এ আসনে পোস্টাল ব্যালটসহ মোট ১৫৬টি কেন্দ্রের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন।