
মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, নাশকতা প্রতিরোধে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।