
পহেলা বৈশাখ উপলক্ষে যাত্রী চলাচলে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ—একটি স্টেশন আংশিক এবং আরেকটি পুরো দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য যাত্রীদের জন্য বন্ধ রাখা হবে।
এ কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।