
রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেটিতে সই করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।
নতুন সময়সূচি অনুযায়ী—
আদালত: রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ থেকে বিকেল ৩:১৫ পর্যন্ত।
জোহরের বিরতি: দুপুর ১:১৫ থেকে ২:০০ পর্যন্ত।
অফিস: সকাল ৯:১৫ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত, একইভাবে জোহরের বিরতি থাকবে।