
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা। যিনি পুর্বের দায়িত্ব পালন করেন পরিবহন পুলের পরিচালক হিসেবে। নতুন দায়িত্ব পাওয়ার পরই পরিবহন পুলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই শিক্ষক।
এছাড়াও বিজয় ২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ। পূর্বে এই হলের দায়িত্বে ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরিফ। যিনি হলের আবাসিক শিক্ষার্থীদের ভালোবাসা কুড়িয়েছেন। পাশাপাশি হলের উন্নয়ন কার্যক্রম বিশেষ অবদান রেখেছেন।
শহীদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহ্সীনা আহ্সান।
এর পূর্বে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ সিফাত রুমানা।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম জিন্নাতুল বাশারকে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে প্রভোস্টের দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। যিনি নিয়োগের পর থেকেই হলের উন্নয়নের বিশেষ অবদান রাখেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে এ নিয়োগ কার্যকর হলেও গত ২০ সেপ্টেম্বর(রবিবার) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব নিয়ো নিশ্চিত করা হয়।