
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সদরদপ্তরে সংযুক্ত
কার্যালয় আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে (বিপি-৭৫০৪১১২০৩১) তার বর্তমান কর্মস্থল থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির সংশ্লিষ্ট সব বিভাগ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।