
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
এদিকে সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ নিয়ে টানা তিন মাস ৩ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স।
এরমধ্যে সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটির বেশি টাকা।