
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’ (MacCoffee) বাজারজাতকরণ শুরু করেছে এসিআই বেভারেজেস। সিঙ্গাপুরভিত্তিক ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ম্যাককফি নিয়ে এসেছে এসিআই ফুডস লিমিটেডের কৌশলগত ইউনিট এসিআই বেভারেজেস। উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করেছে মিতসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনশ্রী ডি-ব্লকে অবস্থিত ‘স্বপ্ন’ (Shwapno)-এর অন্যতম প্রধান আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসিআই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এবং মিতসুই অ্যান্ড কোং-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআই বেভারেজেস ‘সানকুইক’ (Sunquick) ফ্রুট কনসেন্ট্রেট ও ফ্রুট ড্রিংক পণ্য বিতরণের মাধ্যমে বেভারেজ খাতে যাত্রা শুরু করে। পরবর্তীতে ‘এসিআই ইলেক্ট্রোলাইট ড্রিংকস’ বাজারে আনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এ খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে।
পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ‘হট বেভারেজ’ বা গরম পানীয়র বাজারের সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে এবার ম্যাককফি নিয়ে এসেছে এসিআই বেভারেজেস। অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের কফি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
ম্যাককফি বিশ্বের ৬০টিরও বেশি দেশের ভোক্তাদের কাছে জনপ্রিয় একটি কফি ব্র্যান্ড। বিশ্বজুড়ে ব্র্যান্ডটির শক্তিশালী সুনাম ও মানসম্মত কফি অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশের ক্রমবর্ধমান কফিপ্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের কফির অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা করছে এসিআই বেভারেজেস।
প্রাথমিকভাবে বাংলাদেশে ‘ম্যাককফি অরিজিনাল’ (MacCoffee Original) এবং ‘ম্যাককফি গোল্ড’ (MacCoffee Gold) জার বাজারজাত করা হচ্ছে। স্থানীয় বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে বাংলাদেশে ম্যাককফি পণ্যের স্থানীয় প্যাকেজিং শুরু করার পাশাপাশি নতুন ও আকর্ষণীয় পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই কনজিউমার ব্র্যান্ডস-এর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজ-এর নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই উপস্থিত ছিলেন।
এছাড়া এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-এর পরিচালক প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া এবং মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।