
বংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, দল-মত নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী- এই দেশ আমাদের সকলের। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি স্বনির্ভর নিরাপদ মানবিক-গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা বিএনপি সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও কঠোরভাবে দুর্নীতি দমনের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার।
