
নারায়ণগঞ্জ বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহতের মরদেহ নির্জন স্থানে লোকচক্ষুর আড়ালে পড়েছিল।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমেকে জানান, বিহত রাসেল গতি ২ সপ্তাহে আগে জেল থেকে বেড় হয়েছে। এসপি তার পুরানো কাযকলাপ শুরু করে। আজ রাতে তাকে নিজন স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছ। তবে করে বা কারা হত্যা করেছে এখনও জানা যায়নি। ঘটনার পর পরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।