
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মার্কিন বাহিনী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি নিশ্চিত করা হবে যাতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। তবে তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে ইরান তা হতে দিচ্ছে না।
তিনি আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল বা শুল্ক প্রদানকারী জাহাজগুলো শনাক্ত করে থামানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, “যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের সুযোগ থাকবে না।”