
বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের বিষয় উল্লেখ করে বলেছেন, বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াতে ইসলামী এর ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির আরও বলেন, জামায়াত কেবল বিরোধী দলের অনুগত সমর্থক হবে না। “জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবে, কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দেবে।”
সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।”
ইফতার মাহফিলে অংশ নেন এগারোটি রাজনৈতিক দল, বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।