
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ায় আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।