
ভোলা জেলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে দি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিনিধি জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন) ও এম আবু সিদ্দিক (আগামীর সময়), যুগ্ম সাধারণ সম্পাদক নোমান সিকদার (সমকাল) ও লোকমান হোসেন (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জমাদার (কালবেলা), দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়া (জনকণ্ঠ), বার্তা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল (দৈনিক বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক শাহা (খবরপত্র), সাহিত্য সম্পাদক কামরুল সিকদার (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ রিয়াজ মোর্শেদ (আমাদের বরিশাল), ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন (দৈনিক সংগ্রাম) এবং নির্বাহী সদস্য শহিদুল ইসলাম দুলাল (আজকালের খবর), অধ্যক্ষ কামরুজ্জামান (নয়াদিগন্ত), আমির হোসেন (যুগান্তর), জামাল মোল্লা (সংবাদ) ও রেদওয়ানুল হক (ডিবিসি নিউজ)।
এর আগে গত ১৭ জুলাই সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদারের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ ফারুক, অধ্যাপক মিজানুর রহমান, হাবিবুর রহমান সেলিম ও মাওলানা আবদুল জলিল।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানান শ্রেণী পেশার ব্যক্তিগণ চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।