
শিশুদের শিক্ষা ও বিনোদনের পরিচিত ব্র্যান্ড ‘গুফি তাদের নতুন উদ্যোগ ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করেছে ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) লাইট অফ হোপের ধানমন্ডি অফিসে এই কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নতুন এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন দারুণ সব বিশেষ সুবিধা ও ছাড়।
কার্ডধারীরা গুফির সব পণ্যে—বই, খেলনা, স্টেশনারি—বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি ‘কিডস টাইম’ এবং ‘টিচার্স টাইম’ প্ল্যাটফর্মের কোর্স ও ভর্তি কার্যক্রমে অগ্রাধিকার এবং বিশেষ ছাড়। শুধু গুফির পণ্যই নয়, সাথে পার্টনার ব্র্যান্ডের শপিং, ডাইনিং কার্যক্রমেও বিশেষ অফার পাবেন গুফি মেম্বারশীপ কার্ডধারীরা ।
লাইট অফ হোপের সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডের মাধ্যমে সদস্যরা শুধু ছাড় পাচ্ছেন না — তারা পাচ্ছেন এক্সক্লুসিভ গুফি জগতে প্রবেশের সুযোগ। প্রতিটি শিশু ও পরিবার এই বিশেষ আনন্দ উপভোগ করবে।
প্রায় এক দশক ধরে, গুফি শিশুদের শেখা ও বিনোদনের জন্য নিয়মিতভাবে উদ্ভাবনী পণ্য ও সৃজনশীল প্রোগ্রাম নিয়ে আসছে।
