
খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ-এর ১০ তলা তিনটি একাডেমিক ভবন ও ৬ তলা দুইটি ছাত্রাবাসের ফলক উন্মোচন করা হয়েছে।
রবিবার ১৮ অক্টোবর বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাসের চালু হলে পাহাড়ি জনপদে শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমান সরকার জনবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া।
৫ টি ভবনের প্রায় প্রকল্প ব্যয়ে দুইশো কোটি টাকা বলে জানিয়েছে খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এর আগে দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে শহরের মুক্ত মঞ্চের সামনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন ওয়াদুদ ভূইয়া।