
ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?
বিএনপি:
গুলশান চেয়ারপার্সন অফিসে বিকেল ৪টায় বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক। এরপর বিকেল ৫টায় গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক হবে। বিএনপি নেতৃত্ব দেবেন, লিয়াঁজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এনসিপি:
বিকেল সাড়ে ৪টায় উত্তরা বিএনএস সেন্টারে বিক্ষোভ মিছিল করবে এনসিপি। এ সময় উপস্থিত থাকবেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সায়োয়ার তুষার, সংগঠক রফিকুল ইসলাম আইনি। পরে সন্ধ্যা ৭টায় বিক্ষোভ ও মশাল মিছিল করবে এনসিপি।
কারিগরি ছাত্র আন্দোলন:
সকাল ১০টায় রাজধানীর আইডিইবি ভবনে সব পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি নিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেলে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশন:
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে আমজনতার দলের সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
বাণিজ্য উপদেষ্টা:
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সকাল ১০টায় মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
স্মারকলিপি:
মালয়েশিয়া সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সে দেশে কর্মী পাঠানোর বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ শ্রমবাজারগুলো উম্মুক্ত করার দাবিতে বেলা ১১টায় বায়রার সাধারণ সদস্যদের পক্ষ থেকে ঢাকার ইস্কাটনে প্রবাসী কলাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেয়া হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি):
সকাল ১০টায় মিরপুর সেকশন-২’-এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত গেটসমূহ উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি।
নির্বাচন কমিশন:
বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হবে। বিকেল ৩টায় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সীমানা পুন নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক হবে।