
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ ২ হাজার নতুন এএসআই নিয়োগ দেবে। পাশাপাশি আরও ২ হাজার পুলিশ সদস্যকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে রোল মডেল হিসেবে পরিচালিত করতে চায়। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সচিব সাংবাদিকদের আরও জানান, নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদায়নের ক্ষেত্রে লটারির মাধ্যমে নিয়োগের তথ্য সঠিক নয়।