
মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে নতুন দাবি—ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) ইসলামি রেভ্যুলেশুনারি গার্ড কর্পস -এর এক বিবৃতির বরাতে এই তথ্য প্রকাশ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ। এতে বলা হয়েছে, সংস্থাটির গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মজিদ খাদেমি প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
তার জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।