
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের বাসায় উপস্থিত হবেন। এরপর ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সাক্ষাৎ করবেন।
বিএনপি মিডিয়া সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “তারেক রহমান ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় যাবেন। এটি মূলত নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম। এই সাক্ষাৎটি তাদের প্রথম আনুষ্ঠানিক মিলন হিসেবে গণ্য হচ্ছে।