
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি জোটের প্রার্থী জসীম উদ্দিন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে সরাসরি ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
জসীম উদ্দিন এই আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জসীম ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
