
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে থাকা অবস্থায় তিনি বিএনপিতে যোগদান করেন।
দলে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়ায় আবদুর রশিদ জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।”