
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী।
আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণে প্রতিবছর ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে পূজা, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন।