
শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে খুব শিগগিরই পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন—এমনই এক চাঞ্চল্যকর দাবি তুলেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়্যার সামি।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে এক বিশেষ স্ট্যাটাসের মাধ্যমে এই সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতির কথা জানান সাংবাদিক জুলকারনাইন সায়্যার। একই সাথে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে এক শীর্ষ আমলার নাম প্রকাশ করে বড় ধরনের চমকের ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়্যার উল্লেখ করেন:
‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’